মুরারই এক নম্বর ব্লকের রাজগ্রাম পঞ্চায়েত কার্যালয়ের নিকট একটি নলকূপ বেহাল হয়ে থাকার খবর তুলে ধরা হয় পাবলিক অ্যাপে গত ৪ ডিসেম্বর। দ্রুত মেরামতির দাবি জানিয়েছিলেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে স্থানীয় বাসিন্দারা। এরপরেই নড়ে চড়ে বসে পঞ্চায়েত। আজ অর্থাৎ ৬ডিসেম্বর শনিবার সকাল থেকে ওই বেহাল নলকূপটির মেরামতি শুরু করেছে রাজগ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। এদিন শনিবার সকাল নাগাদ চিত্র উঠে আসলো আমাদের ক্যামেরায়।