শ্রম কোড বাতিল সহ একাধিক দাবিতে মিছিল ও নবদ্বীপ রেল গেট গৌরাঙ্গ সেতু রোড অবরোধ CITU এরিয়া কমিটির। বৃহস্পতিবার বিকেল প্রায় সাড়ে ৫ টা থেকে সন্ধ্যা ৬ টা ১০ শ্রম কোড বাতিল সহ একাধিক দাবিতে রাম সীতা পাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে নবদ্বীপ রেলগেট মিছিল ও গৌরাঙ্গ সেতু রোড অবরোধ কর্মসূচি গ্রহণ করে CITU নবদ্বীপ এরিয়া কমিটি,এদিন শ্রম কোড বাতিল সহ একাধিক দাবিতে সারা ভারত ধর্মঘট ও এরাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে শিল্প ধর্মঘটের ডাক দেয় একাধিক শ্রমিক সংগঠন।