আজ অর্থাৎ শুক্রবার দুপুর দুটো নাগাদ ভাঙ্গড় ২ নং ব্লকে SIR ঘিরে ফের উত্তেজনা, পুলিশের সঙ্গে BLO দের প্রবল ধস্তাধস্তি । BLO রা সমস্ত ডকুমেন্ট জমা দেওয়ার পরেও এক BLO র নিজের নামেই নোটিশ আসে বলে অভিযোগ। কাজের প্রেসার নিতে পারছেনা BLO রা এবং একের পর এক নতুন নতুন ফরমান জারি করা হচ্ছে কমিশন থেকে তার জন্য ব্যতিব্যস্ত তারা। আর ঠিক এই কারণে ডেপুটেশন জমা দিতে গিয়ে পুলিশের সঙ্গে ধুন্ধুমার কান্ড বাধে BLO দের।