ওকরাবাড়িতে ২.০৩ কিমি দৈর্ঘ্যের কংক্রিটের রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা করলেন বিধায়ক। বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ এই রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন সিতাই বিধানসভার বিধায়ক সংগীতা রায়, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন ছাড়াও অন্যান্য নেতৃত্ব। জানা গেছে পথশ্রী প্রকল্পে এই রাস্তা ১কোটি ১৪লক্ষ ৫৭ হাজার ২৬ টাকা ব্যয়ে নির্মিত হবে।