রাজ্য জুড়ে শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বুথ বিজয় অভিযান। বান্দোয়ান বিধানসভা এলাকায় বান্দোয়ান মন্ডল ১ এর উদ্যোগে বরাবাজার ব্লকের অন্তর্গত তুড়কু মোড়ে মঙ্গলবার বিকেলে আয়োজিত হল বুথ বিজয় অভিযান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বান্দোয়ান মন্ডল একের সভাপতি দিলীপ কুমার মাহাতো সহ মন্ডল কমিটির অন্যান্য পদাধিকারীরা এবং মন্ডল এলাকার সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং কর্মীরা।