কৃষ্ণনগর ১: প্রশাসনিককর্মকর্তা,শিক্ষক,সমাজসেবীদের যৌথ উদ্যোগে পরিচ্ছন্ন কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দান
কয়েকদিন ধরে আবর্জনায় ভরে যাওয়া কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের ময়দান অবশেষে পরিষ্কার হল প্রশাসনিক উদ্যোগে। প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক এবং সমাজসেবীদের যৌথ প্রচেষ্টায় স্মার্ট পরিচ্ছন্নতা অভিযানে নতুন চেহারা পেল কলেজ মাঠ।উল্লেখ্য, সম্প্রতি ওই ময়দানে প্রশাসনের উদ্যোগেই পরপর দু’টি মেলার আয়োজন করা হয়েছিল। মেলা শেষ হওয়ার পর মাঠজুড়ে পড়ে ছিল বিভিন্ন কাগজপত্র, প্লাস্টিক, খাবারের প্যাকেটসহ একাধিক আবর্জনা। দীর্ঘদিন পরিষ্কার না হওয়ায় মাঠটি নোংরা।