রেললাইন পারাপার করার সময় ট্রেনের ধাক্কায় দুটি পা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হলো এক মহিলার । আজকে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া আদ্রা শাখার কুস্তাউর স্টেশনের কাছে । গুরুতর অবস্থায় ওই মহিলাকে প্রথমে কুস্তাউর গ্রামীণ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।