'বিজেপির মত টাকা দিয়ে ভোট কিনি না', কোচবিহার জনসভা থেকে গেরুয়া শিবির কে নিশানা মমতার। মঙ্গলবার দুপুর একটা নাগাদ কোচবিহারে জনসভা থেকে এমনই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন আমরা যা করি ভোটের আগে করি, ভোট আমরা টাকা দিয়ে কিনিনা, ভালোবাসা দিয়ে কিনি।