নলিনী রঞ্জন ইনস্টিটিউট নামে একটি বেসরকারি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার। এদিন বুলবুলচন্ডীর ডুবাপাড়া মাঠে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে।প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের হাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা