রায়গঞ্জ: বিষাক্ত গোখরোর কামড়ে অসুস্থ নাবালিকা রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন, সচেতনতার নজির রায়গঞ্জে
রবিবার সকালে রায়গঞ্জে বাড়ির পাশে খেলতে গিয়ে বিষাক্ত গোখরো সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়ে ১০ বছরের সুপ্রিয়া মাহাতো। পরিবারের সদস্যরা কোন ওঝা বা গুনিনের কাছে না নিয়ে দ্রুত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যান তাকে। যদিও তারা সাপটিকেও ধরে সঙ্গে নিয়ে আসে, যা ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন পশুপ্রেমী সংগঠনের কর্মীরা। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করায় পরিবারের এই সচেতন ভূমিকাকে সাধুবাদ জানানো হয়েছে।