রতুয়া তুই ব্লক প্রশাসনিক ভবন চত্বরে শুনানি কেন্দ্রে হাজার হাজার মানুষ লাইনের দাঁড়িয়ে নিজেদের শুনানির জন্য অপেক্ষা করছেন। শুনানি কেন্দ্রের হল হকিকত খোঁজখবর নিতে পৌঁছে গেলেন বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকসি সহ অন্যান্যরা। যে সমস্ত মানুষ শুনানির জন্য এসে হাজির হয়েছে তাদের সাথে কথা বললেন নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপির সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল বিধায়ক।