আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন গঙ্গা প্রধান নামে পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত এক কনস্টেবল। তিনি বীরপাড়ার আপার লাইনের বাসিন্দা। কলকাতায় কর্মরত ছিলেন তিনি। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন ওই প্রৌঢ়। কলকাতাতেই কর্মরত অবস্থায় মৃত্যু হয় তাঁর। রবিবার তাঁর মরদেহটি বীরপাড়ায় নিয়ে আসা হয়। ঘটনায় শোকের ছায়া এলাকায়। এদিন স্থানীয় বাসিন্দারা মরদেহ নিয়ে শোক মিছিল করেন। পরে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।