SIR নিয়ে চূড়ান্ত ভোগান্তির শিকার সাধারণ মানুষ।এই অভিযোগে বোলপুরের শ্রীনিকেতন বাজারে পথে নামল সিপিআইএম। আজ ১৮ই জানুয়ারি রবিবার আনুমানিক সকাল ১১টা নাগাদ দলের কর্মী ও সমর্থকরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। অবরোধের জেরে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।