রাজ্যজুড়ে SIR-এর নামে চলছে চরম হয়রানি, এই পরিস্থিতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে আগামী সোমবার নদীয়ার কালিগঞ্জ BDO অফিস অভিযানের ডাক দেওয়া হয়েছে এসইউসিআই কমিউনিস্ট দলের কালিগঞ্জ ব্লক কমিটির পক্ষ থেকে। উপলক্ষে পানিঘাটা পঞ্চায়েতের মির্জাপুরে এসইউসিআই এর পক্ষ থেকে একটি পথ হভা করা হলোষ। উপস্থিত ছিলেন নদীয়া জেলা কমিটির সদস্য কামাল উদ্দিন শেখ,মির্জাপুর লোকাল কমিটির ইনচার্জ ইলিয়াস মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব। রবিবার আনুমানিক রাত আটটা নাগাদ সেই ছবি উঠে এলো।