গতকাল রাতে কোচবিহার হরিণ চওড়া এলাকা থেকে গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। পরবর্তীতে জানা যায় অভিযুক্তের নাম তাপস মোদক এবং সে তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আজ অভিযুক্তকে কোচবিহার জেলা আদালতে পেশ করা হলে আদালত থেকে তাকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। যদিও এ প্রসঙ্গে কিছুই বলেননি অভিযুক্ত। তৃণমূলের জেলা সহ-সভাপতি আব্দুল জলিল আহমেদ জানান যদি দলীয় কেউ এই কাজের সঙ্গে যুক্ত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।