পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি যৌথ সমূহের সম্মেলন উপলক্ষে মিছিল কোচবিহারে। উল্লেখ্য পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটির কোচবিহার জেলা শাখার দ্বাদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার কোচবিহার কর্মচারী ভবনে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব ও জেলা নেতৃত্বরা। আর তার আগেই একটি মিছিল সংঘটিত হয় কোচবিহার শহরে। এদিনের এই সম্মেলনে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন সংগঠনের নেতৃত্বরা।