মানবাজার মহকুমা শাসকের কাছে একাধিক দাবিতে স্মারকলিপি জমা দিল মানবাজার মহকুমা এলাকার প্রতিবন্ধীরা।বৃহস্পতিবার বেলা ১.৩০ টা নাগাদ মানবাজার হসপিটাল মোড় থেকে মিছিল করে মহকুমা শাসকের অফিস পর্যন্ত দৃষ্টি ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেটিভ সোসাইটির লিমিটেডের সকল সদস্যরা পৌঁছান।মূলত মানবিক ভাতা বৃদ্ধি,মহকুমা থেকে প্রতিবন্ধী শংসাপত্র পাওয়ার ব্যবস্থা,আবাস যোজনায় ঘর পাওয়ার ব্যাবস্থা,রেল ও বাসে যাতায়াতের সুবিধা সহ মোট ৮ দফা দাবিতে ডেপুটেশন দেন তারা।