মোবাইলে ভিডিও চলাকালীন মর্মান্তিক পরিণতি হল এক তরতাজা যুবকের। অবশেষে ঝুলন্ত দেহ উদ্ধার তার। মালদার চাঁচল বিধানসভার মোবারকপুরের ঘটনা। পুলিশ সূত্রে জানাগিয়েছে, মৃত যুবকের নাম দুর্লভ সাহা। বয়স প্রায় বত্রিশ। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। শনিবার দুপুর একটা নাগাদ দেহ চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে মর্গ থেকে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। যুবকের অকাল মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে