টোটো রেজিস্ট্রেশনকে ঘিরে ব্যাপক দুর্নীতির অভিযোগ, নির্ধারিত সরকারি ফি র থেকেও বহুগুণ টাকা আদায়ের অভিযোগ। টাকা না দেওয়াই টোটো কে তুলে নিয়ে আসার অভিযোগ পরিবহন দপ্তরের বিরুদ্ধে। সোমবার এই অনিয়মের প্রতিবাদে মালদার চাঁচল ২ ব্লক দফতর ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় টোটো চালকরা। দীর্ঘক্ষণ ধরে চলে তুমুল বিক্ষোভ। যদিও টাকা চাওয়ার অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যে বলে দাবি পরিবহন দপ্তরের। সরকারি দপ্তরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসতে শুরু হয়েছে রাজনৈতিক