৩২ হাজার চাকরি বহাল তবিয়তে থাকায় খুশি হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের খুশি হওয়া নিয়ে তীব্র কটাক্ষ শানালেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। তিনি বলেন, উনি তো খুশি হবেনই। চুরির মাল রেখে দেওয়ার সুযোগ পেয়ে গেছেন। আমরা মনে করি চাল এবং কাঁকর কে আলাদা করা প্রয়োজন। সিবিআই এর সেই ক্ষমতা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা নেই।