মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি বৈঠক হলো কোচবিহার ল্যান্সডাউন হলে। শুক্রবার এই বৈঠকে উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. রামানুজ গঙ্গোপাধ্যায়, প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান রজত বর্মা সহ অন্যান্য আধিকারিক ও পরীক্ষাকেন্দ্রের মূল ভ্যেনুগুলির ইনচার্জ। জানা গেছে, এর আগেও জেলা প্রশাসনের সঙ্গে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে বৈঠক হয়েছিল। সেই বৈঠকে কীভাবে মাধ্যমিক পরীক্ষাকে আরও সুষ্ঠভাবে করা যায় তা নিয়ে আলোচনা হয়েছিল। আজকের বৈঠকেও সেসব আলোচনা হয়েছে।