কোথাও গর্ত তৈরি হয়েছে আবার কোথাও পিচের চাদর উঠে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গুটি গুটি পাথর। সেই বেহাল রাস্তা দিয়েই প্রতিদিন চলছে কয়েক হাজার পরিবারের যাতায়াত। মালদহের চাঁচল ১ ব্লকের মকদমপুর থেকে বিলাসি ও বিষনপুর পর্যন্ত প্রায় আট কিমি গ্রামীণ সড়ক যেন মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কের এমন বেহাল দশা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। দ্রুত সেই রাস্তা মেরামতের দাবি উঠেছে। মূলত, চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ওই রুট দিয়ে রোগী নিয়ে আসা হয়।