প্রাতঃভ্রমনে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বৃদ্ধের। সূত্রের খবর, শান্তিপুর থানার নবলা পঞ্চায়েত এলাকার বাসিন্দা এক বৃদ্ধ বৃহস্পতিবার সকালে প্রত্যেক দিনের মতন প্রাতঃভ্রমনে বের হন। অভিযোগ, ফুলিয়া পেট্রোল পাম্পের কাছে 12 নম্বর জাতীয় সড়ক পার হওয়ার সময় হঠাৎই একটি গাড়ী ওই বৃদ্ধকে ধাক্কা মারে। পরে স্থানীয়রা ওই বৃদ্ধকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত বৃদ্ধের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে শান্তিপুর পুলিশ