আজ ১৯শে জানুয়ারি সোমবার আনুমানিক বেলা ১২ টা নাগাদ বোলপুর–শ্রীনিকেতন ব্লক অফিসে SIR-এর হেয়ারিং চলাকালীন পরিদর্শনে আসেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি ও তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। হেয়ারিং প্রক্রিয়া খতিয়ে দেখার পাশাপাশি তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল শেখ বলেন, “বাংলার মানুষকে পথে বসানো ও পথে নামানোর একটি গভীর চক্রান্ত চলছে।” সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও প্র