''নেই কাজ,খই ভাজ'' কোচবিহারের চক্রান্তকারীদের উদ্দেশ্য করে কটাক্ষ রবীন্দ্রনাথ ঘোষের। বুধবার কোচবিহার পৌরসভা সাংবাদিকদের মুখোমুখি হন কুচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি জানান যাদের কোনো কাজ নেই তারা চক্রান্ত করে বেড়ায়। মুখ্যমন্ত্রী পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এর কাজের প্রশংসা করেছেন। পাশাপাশি তিনি বলেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প থেকে শুরু করে একাধিক উন্নয়নমূলক কাজ করছে পৌরসভা। সেই কাজ আরো ত্বরান্বিত করা হচ্ছে।