দিঘিপাড়া হাটখোলা এলাকায় শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় গৃহবধূ সুচিত্রা বিশ্বাসের (২২) দেহ। স্বামী জয় বিশ্বাস জানান, মেয়েকে খাওয়ানো নিয়ে দম্পতির কথা কাটাকাটি হয় এবং তিনি স্ত্রীকে দুটি চড় মারেন। এরপরই সুচিত্রা ঘরে ঢুকে আত্মহত্যা করে বলে তার দাবি।অন্যদিকে, মৃতার মামা চন্দ্রশেখর মণ্ডল জানান, ঝগড়ার পর ভাগ্নীর ঝুলন্ত দেহ পাওয়া যায়। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু—তা নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি থানায় লিখিত অভিযোগ করার কথা জানান।