কল্যাণীতে এসআইআর নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি। তৃণমূল এবং বিজেপি সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। গতকাল এসআইয়ের ৭ নম্বর ফরম মহকুমা শাসকের অফিসে জমা দিতে গেলে বিধায়ক অম্বিকা রায়কে ঘিরে বিক্ষোভ দেখার বিজেপি কর্মীরা। পুলিশের সামনে আক্রান্ত হন বিজেপি কর্মীরা বলে অভিযোগ। বিজেপির বনগাঁ সংগঠনিক জেলার সভাপতি বিকাশ ঘোষ তৃণমূল দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হন বলে অভিযোগ। তৃণমূলীদের হামলায় মাথায় আঘাত পান জেলা সভাপতি বিকাশ ঘোষ। মাথায় যন্ত্রণা নিয়ে এইমসে ভর্তি।