পাড়া: সরস্বতী পুজোর পর বাসিভাতের পরব, সাঁওতালডি সুপার মার্কেটে মাছ কেনার হিড়িক
Para, Purulia | Jan 23, 2026 কথায় আছে, মাছে-ভাতে বাঙালি।আর বাঙালির জীবনে সরস্বতী পুজোর পরের দিন মানেই বাসিভাত বা ভিজে ভাতের পরব।পুরুলিয়া জেলাজুড়ে এই ঐতিহ্যবাহী রীতিকে ঘিরে উৎসবের আমেজ চোখে পড়ে।বাগদেবীর আরাধনার পরের দিন, অর্থাৎ শীতলা ষষ্ঠীতে বাসিভাত খাওয়ার চল বহু প্রাচীন, আর সেই বাসিভাতের অপরিহার্য অনুষঙ্গ হলো মাছ। এই উৎসবকে কেন্দ্র করে শুক্রবার ভোর ছ’টা থেকেই পুরুলিয়ার সাঁওতালডিতে