সংস্থার অগ্রগতিকে অব্যাহত রাখতে কোচবিহার ডিভিশনের সমস্ত ডিপো আধিকারিকদের নিয়ে বৈঠক NBTSTC চেয়ারম্যানের। উল্লেখ্য প্রতিবছরই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সমস্ত ডিভিশনের আধিকার আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করে থাকেন। সেই মোতাবেক শুক্রবার কোচবিহার পরিবহন ভবনে কোচবিহার ডিভিশনের সমস্ত ডিপোর আধিকারিকদের নিয়ে বৈঠক করেন সংস্থা চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই সহ ডিপো আধিকারিকরা।