অন্যের নাম ব্যবহার করে SIR ফরম ফিলাপের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূলের ব্লক সভাপতির। উল্লেখ্য কুচবিহার ১ নং ব্লকের পানিশালা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের এক বুথ সভাপতি এর বিরুদ্ধে অন্য কে বাবা সাজিয়ে এস আই আর ফরম পূরণের অভিযোগ উঠেছে। রীতিমতো যার নাম ব্যবহার করে এস আই আর ফরম ফিলাপ করা হয়েছে ওই ব্যক্তির ছেলে অভিযোগ করে বলেন আমরা পাঁচ ভাই কিন্তু ওই তৃণমূল নেতা আমাদের কোন ভাই নয়। তাই তারা আবেদন জানিয়েছেন যাতে তার নামটি বাদ দেওয়া হয়।