হবিবপুরে একাধিক দপ্তরে সারপ্রাইজ ভিজিটে জেলাশাসক,ঋষিপুরের কৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য পরিষেবা ও কর্মীদের উপস্থিতি পরীক্ষা করেন তিনি। এরপর আইহো সমবায় কৃষি উন্নয়ন সমিতি ও আইহো উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস পরিদর্শন করেন,বুলবুলচন্ডী অঞ্চলে বাংলার আবাস যোজনার অগ্রগতি ও স্থানীয় সমাধান প্রকল্পের কাজ খতিয়ে দেখেন। শেষে বুলবুলচন্ডী কৃষক বাজারে ধান ক্রয় কেন্দ্র পরিদর্শন করে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং ক্রয় প্রক্রিয়ার স্বচ্ছতা যাচাই করেন।