মহারাজার জন্ম জয়ন্তীতেই কোচবিহারে হবে মহারাজার মূর্তি উন্মোচন, কোচবিহারে জানালেন পৌরসভার চেয়ারম্যান। উল্লেখ্য কোচবিহার পৌরসভার পক্ষ থেকে কোচবিহার সাগরদিঘী সংলগ্ন আমতলা এলাকায় মহারাজা, জগদীপেন্দ্র নারায়ণ ভূপবাহাদুরের পূর্ণবয়মূর্তি স্থাপন করা হয়েছে। আগামী ১৫ই ডিসেম্বর রয়েছে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপবাহাদুরের ১৪০ তম জন্ম জয়ন্তী। আর সেদিনই মহারাজার মূর্তি উন্মোচন করা হবে। উপস্থিত থাকবেন বিশিষ্ট অতিথিবর্গরা।