প্রচুর পরিমাণে গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দিন কোচবিহার হরিণ চওড়া এলাকায় একটি ছোট চার চাকা গাড়ি আটক করা হয়। এবং তাতে অভিযান চালিয়ে ২৬ কেজির বেশি গাজা উদ্ধার করা হয়। উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ সুপার ডিআইবি বিনোদ গাজমের, কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। যদিও তদন্তের স্বার্থে অভিযুক্তের নাম জানাইনি পুলিশ।