শুক্রবার দুপুরে সমাপ্ত হয় ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা,৭ নম্বর ওয়ার্ড তৃণমূলের উদ্যোগে বসাকপাড়ায় নেতাজি জন্মজয়ন্তী উদযাপন ও সরস্বতী পুজো উপলক্ষে ২দিনব্যাপী সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে,এদিন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালন করা হয় নেতাজির ১২৯ তম জন্মজয়ন্তী উদযাপন,এরপর দলীয় কার্যালয়ে বাগদেবীর আরাধনায় মেতে ওঠেন কর্মীরা,পাশাপাশি শুরু হয় ২দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে অন্যতম ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা।