কোচবিহার ১: খসড়া তালিকায় যাদের নাম থাকবে না, তাদের জন্য হেল্প ক্যাম্প হবে, কোচবিহারে বললেন তৃণমূলের জেলা সভাপতি
খসড়া তালিকায় যাদের নাম থাকবে না, তাদের সহযোগিতায় ক্যাম্প হবে তৃণমূলের,কোচবিহারে জানাবেন তৃণমূলের জেলা সভাপতি। উল্লেখ্য শনিবার কোচবিহার 1 নং ব্লকের অন্তর্গত শুটকাবাড়ি তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, ব্লক সভাপতি কালিশংকর রায়, জেলা সম্পাদক জ্যোতির্ময় দাস সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের এই বৈঠকে এস আই আর সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।