SIR-এর নাম করে সাধারণ মানুষকে হয়রানির মুখে ফেলা এবং বৈধ নাগরিকদের বেনাগরিক করার চক্রান্তের বিরুদ্ধে SUCI কমিউনিস্ট দলের নদীয়া উত্তর জেলার পলাশীপাড়া ব্লক কমিটির পক্ষ থেকে আজ পলাশীপাড়া বিডিও দপ্তরে বিক্ষোভ ও গণডেপুটেশন দেওয়া হয়। তেহট্ট ২ নম্বর বিডিওর হাতে ডেপুটেশন পত্র তুলে দেন SUCI নেতৃত্ব। উপস্থিত ছিলেন নদীয়া জেলা কমিটির সদস্য কমরেডস মনিরুজ্জামান মন্ডল, বাতশোভা বেগম,ফজলুর রহমান সেখ, আনারুল হক ও রফিকুল ইসলাম, সেলিম মল্লিক সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।