বাংলাদেশী স্ত্রীর ভারতীয় নাগরিকত্বের দাবিতে কোচবিহার জেলা শাসকের দ্বারস্থ এক ব্যক্তি ।এদিন কোচবিহার ধর্মবরের কুঠি এলাকার বাসিন্দা চঞ্চল কান্তি রায় জানান। তিনি এক বাংলাদেশী নাগরিক মহিলাকে বিয়ে করে নিয়ে এসেছেন ভারতে। বর্তমানে তিনি বাংলাদেশী নাগরিক হয়ে ভারতে রয়েছেন। এ প্রসঙ্গে তিনি স্বরাষ্ট্র দপ্তরে আবেদন জানালে তাকে জেলা শাসক দপ্তরে নথি জমা দেওয়ার কথা বলা হয়। কিন্তু 2022সাল থেকে তিনি জেলাশাসক দপ্তরে বারংবার আসলেও কাজের কাজ কিছুই হয়নি।