রেল পুলিশের দুর্ব্যবহারের প্রতিবাদে মঙ্গলবার নবদ্বীপ ধাম স্টেশনের সামনে বিক্ষোভ ও পথ অবরোধে সামিল হতে দেখা যায় অসংখ্য তৃণমূল পন্থী টোটো চালকদের,অপরদিকে এদিন সকালে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর নবদ্বীপ ধাম স্টেশনে পরিদর্শনে আসার আগে স্টেশনের আশেপাশে সমস্ত টোটো এবং অস্থায়ী দোকান সরিয়ে দেওয়ার কাজ শুরু করে রেল পুলিশের কর্মীরা,টোটো চালকদের অভিযোগ তারা টোটো সরিয়ে নিলেও রেল পুলিশ তাঁদের কিছু টোটো চালককে শারীরিকভাবে নিগ্রহ করে।