পুলিশ সূত্রে জানা গেছে বুধবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কোচবিহার 2 নং ব্লকের অন্তর্গত পুন্ডিবাড়ি কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন জাতীয় সড়কে তিন মহিলাকে আটক করে পুন্ডিবাড়ী থানার পুলিশ। তাদের কাছে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করা হয়। জানা গেছে তিন মহিলার মধ্যে দুজনের বাড়ি বীরভূমে এবং একজনের বাড়ি মুর্শিদাবাদে। তবে তদন্তের স্বার্থে গাজা গুলো কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।।