পলাশীপাড়া থানার পলসন্ডা কুলগাছি সহ বিভিন্ন এলাকায় এলার মেলা উপলক্ষে চলছে লাঠি খেলা প্রতিযোগিতা। গ্রাম বাংলার অন্যতম ঐতিহ্যশালী এবং প্রাচীন ও জনপ্রিয় একটি মার্শাল আর্ট এই লাঠি খেলা। তাই এই খেলা কি ঘিরে এলাকার মানুষের উৎসাহ উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। কুলগাছি শরৎ নজরুল স্মৃতি সংঘের পরিচালনায় মেলা উপলক্ষে ১৬ দলীয় লাঠি খেলার আয়োজন করা হলো রবিবার। গভীর রাত পর্যন্ত চলবে এই খেলা নদিয়া এবং মুর্শিদাবাদের বিভিন্ন এলাকার দল অংশগ্রহণ করে খেলায়।