পলাশীপাড়া থানার কুলগাছি ও পলসন্ডা গ্রামে জমে উঠেছে এলার মেলা। প্রতিবছর মকর সংক্রান্তির একদিন পর শুরু হয় এই এলার মেলা, দু তিনদিন ধরে চলে, প্রায় ১০০ বছরেরও পুরনো এই মেলা। একসময়ের গ্রামীণ মেলা এখন আধুনিক ছোঁয়ায় কলেভারে বেড়ে উঠেছে শনিবার গভীর রাত পর্যন্ত মেলায় দেখা যায় সাধারণ মানুষের ভিড় এবং মেলায় বহিরাগত শিল্পীদের সমন্বয়ে বিভিন্ন রকম বিচিত্রা অনুষ্ঠানে মেতে উঠে থনুষ। প্রতিবছর টলিউডের বলিউডের খ্যাতনামা শিল্পীরা এই মেলায় অংশগ্রহণ করেন।