মিশন মাদ্রাসা হওয়ার ফলে সংখ্যালঘু ছাত্ররা নিজেদের বিশ্ব জগতে তুলে ধরতে পারবে, বললেন তৃণমূলের জেলা সভাপতি। উল্লেখ্য কোচবিহার ঘুঘুমারি তে আল মাহিম মিশন একাডেমির বাৎসরিক সম্মেলন ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বুধবার। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক, জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ, কোতোয়ালি থানার আইসি তপন পাল সহ অন্যান্য অতিথিবর্গরা।