Public App Logo
Jansamasya
���िल्ली
Breakingnews
Narendramodi
Nitishkumar
Madhya_pradesh
Madhyapradesh
Pmmodi
Rahulgandhi
Haryana
Uttarakhand
Crimenews
Education
China
Bareilly
���्रशासन
Agra
Politics
Abvp
���ायल
Fatehpur
Jodhpur
Amitshah
Uppolice
Live
Pratapgarh
Westbengal
Farrukhabad
Mirzapur
Raebareli

কালিয়াচক ১: ফের কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার মালদায়, ছারকাটোল এলাকায় অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার ২ যুবক

Kaliachak 1, Maldah | Aug 25, 2025
আবারো কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার মালদা থেকে। মালদহের কালিয়াচকের গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ছারকাটোলা এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে ওয়াহেদুর রহমান এবং এনজামুল হক নামে দু'জনকে গ্রেফতার করে। বাজেয়াপ্ত করা হয় একটি টোটো। সেখানে তল্লাশি চালিয়ে ১৮টি প্লাস্টিকের প্যাকেট বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হয় প্রায় ১ কেজি ৭২০ গ্রাম বেআইনি ব্রাউন সুগার। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা।ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়