দিনের আলোতে সরকারি সম্পত্তি আর্থমুভার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হল। যা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। শুক্রবার বিকেল সাড়ে তিনটা নাগাদ এনিয়ে স্থানীয় কংগ্রেস পঞ্চায়েত সদস্যের স্বামী সহ দুইজনের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছে বাসিন্দারা। আর এই ঘটনার সঙ্গে তৃণমূলও জড়িত থাকতে পারে বলে দাবি বিজেপির। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে প্রশাসন জানিয়েছে। মালদহের চাঁচল ২ ব্লকের তৃণমূল পরিচালিত গৌরহন্ড গ্রাম পঞ্চায়েতের এনায়েতনগরে সরকারি জোড়া প্রকল্