মেদিনীপুর: ছাত্র-ছাত্রীদের মধ্যে শিল্পদ্যোগী মনোভাব গড়ে তুলতে PMDCCI-র উদ্যোগে মেদিনীপুর কলেজে একটি সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজিত
ছাত্র-ছাত্রীদের মধ্যে শিল্পদ্যোগী মনোভাব গড়ে তুলতে পশ্চিম মেদিনীপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে এবং মেদিনীপুর কলেজের সহায়তায় মঙ্গলবার দুপুর ২টো নাগাদ মেদিনীপুর কলেজের বিবেকানন্দ হলে একটি সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজিত হয়। বিকল্প কর্মসংস্থানের ভাবনা এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে লুকিয়ে থাকা বহুমুখী প্রতিভার বিকাশ ঘটাতেই পশ্চিম মেদিনীপুর DCCI-এর এই উদ্যোগ বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন বসু।