নাকাশিপাড়া: আই সির পরিচালনায় কড়া পুলিশের ব্যবস্থায় সুশৃঙ্খল ও শান্তিপূর্নভাবে সমাপ্ত হলো বেথুয়াডহরির উল্টো রথযাত্রা উৎসব
শনিবার ছিল জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব ।সেই উপলক্ষে বেথুয়াডহরী বাজারে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়। আর এই ভিড় কে নিয়ন্ত্রণে আনতে কড়া পুলিশ ব্যবস্থা করা হয় । বেথুয়া ডহরি জাতীয় সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে এবং রাস্তায় উপচে পড়া হাজার হাজার মানুষের ভিড় জমে । রাস্তার পাশে বসেছে বিভিন্ন স্টল ও অস্থায়ী দোকান পাট। বেথুয়াডহরীর বিভিন্ন গ্রাম গঞ্জ থেকে আগত প্রায় শখানেক রথ বের হয়। আর তার সামাল দিলেন পুলিশ প্রশাসন।