মালদার মানিকচক গ্রামীণ হাসপাতালে নবকলেরব। একাধিক নতুন পরিষেবার অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো। সোমবার মানিক্য গ্রামীণ হাসপাতাল প্রাঙ্গনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পরিষেবা গুলির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শংকর কুমার, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মন্ডল সহ অন্যান্যরা।নতুন স্যাটেলাইট আই ওটি বিভাগ, নতুন আউটডোর বিভাগ, নতুন সুসজ্জিত এক্স-রে বিভাগ, সর্বসাধারণের জন্য বিনামূল্যে রক্ত পরীক্ষা।