কলকাতা পৌরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। এদিন তিনি বলেন, 'ফিরহাদ হাকিম কেউ নয়, এই চেয়ারটার আলাদা সম্মান আছে। দাপটের সঙ্গে মেয়রের কাজকর্ম চালিয়েছি। চেয়ারের সম্মানহানি করতে পারি না, ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার। তাই, আমি আজ ইস্তফা দিচ্ছি। দলের তরফে আমি অনুমতি চেয়েছিলাম নেত্রীর কাছ থেকে। আমি বলেছিলাম সসম্মানে চলে যেতে চাই। উনি বললেন, ঠিক আছে।