রাঙ্গামুড়া সীমান্তে পরিত্যক্ত ১০ প্যাকেট থেকে ৩৭ কেজি গাঁজা উদ্ধার
দক্ষিণ ত্রিপুরার রাঙ্গামুড়া সীমান্ত এলাকায় পি.আর. বাড়ি থানার পুলিশ ও ৬৯ ব্যাটালিয়ন বিএসএফের যৌথ টহলদারি অভিযানে ৩৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। পরিত্যক্ত অবস্থায় থাকা ১০টি প্যাকেট থেকে উদ্ধার হওয়া মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পাচার চক্রের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।